Krishi Hatbazar - প্রকৃতির স্বাদ, আপনার হাতে
কৃষি হাটবাজার (Krishi Hatbazar) ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের নির্ধারিত সকল শর্তাবলী মেনে নিচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তবে অনুগ্রহ করে আমাদের পরিষেবা ব্যবহার থেকে বিরত থাকুন।
আমরা সরাসরি কৃষকদের থেকে সংগৃহীত তাজা ও বিষমুক্ত পণ্য সরবরাহের চেষ্টা করি। তবে প্রাকৃতিক কারণে অনেক সময় পণ্যের আকার বা স্বাদে সামান্য ভিন্নতা হতে পারে। পচনশীল পণ্যের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।
অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে সেটি নিশ্চিত করবেন। পেমেন্ট হিসেবে আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে গ্রহণ করি। ভুল তথ্য দিয়ে অর্ডার করলে তা বাতিল করার অধিকার আমরা রাখি।
ডেলিভারি সময় আপনার অবস্থানের ওপর নির্ভর করে। আমরা সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকি। তবে হরতাল, প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক গোলযোগের কারণে ডেলিভারি বিলম্বিত হতে পারে।
পণ্য গ্রহণের সময় কোনো ত্রুটি দেখা দিলে বা ভুল পণ্য আসলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের জানান। পচনশীল পণ্যের ক্ষেত্রে পণ্য ডেলিভারি নেওয়ার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
যেকোনো জিজ্ঞাসায় আমাদের কল করুন: +৮৮০ ১XXXX-XXXXXX